বিশ্বম্ভরপুর প্রতিনিধি
মেয়েকে (১১) জোর পূর্বক ধর্ষণ চেষ্টার অভিযোগে স্বামীর বিরুদ্ধে মামলা করেছেন স্ত্রী। ঘটনাটি ঘটেছে গত ১৮ মে রাত ১০টার দিকে বিশ্বম্ভরপুর উপজেলার পলাশ ইউনিয়নের কৃষ্ণনগর গ্রামে। এ ঘটনায় গত ১৭ জুন বৃহস্পতিবার স্বামী জীতেন্দ্র দেবনাথের (৪৩) বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন দমন আইন ২০০০ (সংশোধনী /২০০৩) এর ৯ (৪) (খ) ধারায় মামলা করেছেন স্ত্রী পম্পা রানী বর্মন (৪২)।
লিখিত অভিযোগে পম্পা রানী বর্মন জানান, আমার মেয়ে বিশ্বম্ভরপুর সরকারি মডেল উচ্চ বিদ্যালয়ে ৬ষ্ঠ শ্রেণিতে লেখাপড়া করে। আমার স্বামী চরিত্রহীন, লম্পট, নারী লোভী প্রকৃতির লোক। ঘটনার কিছুক্ষণ পূর্বে আমার মেয়ে বসত ঘরে ঘুমিয়ে ছিল। আমিও খাওয়া দাওয়া সেরে পাশের ভাড়াটিয়া ঘরে যাই। তখন আমার স্বামী জীতেন্দ্র দেবনাথ মেয়েকে জড়িয়ে ধরে ধর্ষণের চেষ্টা চালায়। এসময় আমার মেয়ে দৌড়ে আমার কাছে এসে ঘটনা বলে, শুনে আমি হতভম্ব হয়ে যাই। আমার দেবর সঞ্চিত দেবনাথকে নিয়ে তাকে জিজ্ঞাসাবাদ করলে আমাকে সে গালিগালাজ করে। এ ঘটনার পর থেকে আমি আমার মেয়েদের নিরাপত্তার স্বার্থে পিতার বাড়িতে বসবাস করছি। বর্তমানে জীতেন্দ্র দেবনাথ পলাতক রয়েছে।
জীতেন্দ্র দেব নাথের দুটি মুঠোফোন নম্বরই বন্ধ থাকায় তার বক্তব্য পাওয়া যায় নি।