- সুনামগঞ্জের খবর » আঁধারচেরা আলোর ঝলক - https://archive.sunamganjerkhobor.com -

বিশ্বম্ভরপুরে ল্যাংগুয়েজ ক্লাবের শিক্ষার্থীদের সনদ বিতরণ

বিশ্বম্ভরপুর প্রতিনিধি
বিশ্বম্ভরপুর উপজেলা প্রশাসন মাল্টিপারপাস সেন্টারের ল্যাংগুয়েজ ক্লাবের কোর্স সম্পন্ন করা শিক্ষার্থীদের মাঝে সনদপত্র বিতরণ করা হয়েছে।
শনিবার বিকালে উপজেলা পরিষদ গণমিলনায়তনে ল্যাংগুয়েজ ক্লাবের আয়োজনে সনদপত্র বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক দিদারে আলম মোহাম্মদ মাকসুদ চৌধুরী। তিনি বলেন, ল্যাংগুয়েজ ক্লাবের মাধ্যমে শিক্ষার্থীদের ইংরেজী শিক্ষা মান বৃদ্ধি পেয়েছে।
ল্যাংগুয়েজ ক্লাবের নির্বাহী পরিচালক ইংরেজী প্রভাষক মো. মশিউর রহমানের সভাপতিত্বে ও ল্যাংগুয়েজ ক্লাবের পরিচালক মো. নুরুল আলমের সঞ্চালনায় স্বাগত বক্তব্য রাখেন পরিচালক ইংরেজী শিক্ষক এমদাদুল হক মিলন।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার মো. সাদি উর রহিম জাদিদ, সহকারি কমিশনার (ভূমি) শিল্পী রানী মোদক, সিলেট ইন্টারন্যাশাল ইউনির্ভাসিটির অধ্যপক্ষ প্রনব কান্দি দেব, সিলেট দক্ষিন সুরমা সরকারি কলেজের প্রভাষক সুমন রায়, বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান মো. হারুনুর রশিদ, পলাশ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ইসমাইল হোসেন, ধনপুর ইউপি চেয়ারম্যান ও অভিভাবক মো. মিলন মিয়া, ল্যাংগুয়েজ ক্লাবের পরিচালক জাহাঙ্গীর আলম, শিক্ষার্থীদের মাঝে বক্তব্য রাখেন অনুশ্রী অদ্রি দাশ, নুশরাত লামিয়া, সায়ন্তিকা দেব। পরে ল্যাংগুয়েজ ক্লাবের ১২০ জন শিক্ষার্থীদের মাঝে সনদপত্র বিতরণ করা হয়।

  • [১]