বিশ্বম্ভরপুর প্রতিনিধি
বিশ্বম্ভরপুরে যথাযোগ্য মর্যাদায় শহিদ বুদ্ধিজীবী দিবস পালন করা হয়েছে। মঙ্গলবার সকালে উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা কেন্দ্রীয় শহিদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করা হয়। পুষ্পস্তবক অর্পণ করেন উপজেলা প্রশাসন, উপজেলা পরিষদ, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ, মুক্তিযোদ্ধা সন্তান কমান্ড, বিশ্বম্ভরপুর থানা পুলিশ প্রশাসন, উপজেলা আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠন, বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান, প্রেসক্লাব, বিভিন্ন সংগঠন। পুষ্পস্তবক অর্পণের পর কেন্দ্রীয় শহিদ মিনার প্রাঙ্গণে দিবস উপলক্ষে উপজেলা প্রশাসনের আয়োজনে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী অফিসার মো. সাদিউর রহিম জাদিদের সভাপতিত্বে ও উপজেলা জনস্বাস্থ্য উপসহকারী প্রকৌশলী মৃদুলকান্তি সরকারের সঞ্চালনায় সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান মো. সফর উদ্দিন। বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা ভাইস চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মো. তাজ্জাদ খান, থানার অফিসার ইনচার্জ মো. ইকবাল হোসেন, উপজেলা প,প কর্মকর্তা মো. আব্দুর রহমান, প্রেসক্লাব সভাপতি স্বপন কুমার বর্মন, মুক্তিযোদ্ধা সন্তান কমান্ড সভাপতি মামুনুর রশিদ মামুন। বিকালে শহিদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে স্থানীয় প্রেসক্লাবে এক আলোচনা সভায় হয়। প্রেসক্লাব সভাপতি স্বপন কুমার বর্মন এর সভাপতিত্বে বক্তব্য রাখেন, সাধারণ সম্পাদক সালেহ আহমদ, সাংগঠনিক সম্পাদক চিত্তরঞ্জন গোস্বামী, সদস্য নুরুল ইসলাম ও ধীরেন্দ্র দেবনাথ।