বিশ্বম্ভরপুর প্রতিনিধি
বিশ্বম্ভরপুরে শহীদ বুদ্ধিজীবী দিবস পালন ও মহান বিজয় দিবস উদযাপন উপলক্ষে উপজেলা প্রশাসনের উদ্যোগে প্রস্তুতিমূলকএক সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২ডিসেম্বর) দুপুরে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে উপজেলা নির্বাহী অফিসার সাদী রহিম জাদিদের সভাপতিত্বে শহীদ বুদ্ধিজীবী দিবস পালন ও মহান বিজয় দিবস যথাযোগ্য মর্যাদায় উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়।
সভায় যথাযোগ্য মর্যাদায় বুদ্ধিজীবী দিবস পালন ও মহান বিজয় দিবস উদযাপন উপলক্ষে সরকারি নির্দেশনা মোতাবেক উপজেলার সকল সরকারি-বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠান, বিভিন্ন রাজনৈতিক দল ও অঙ্গসংগঠন, সকল শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক, ছাত্র /ছাত্রী, মুক্তিযোদ্ধা, মুক্তিযোদ্ধা সন্তান কমান্ড, সহ সকলের অংশগ্রহণের মাধ্যমে জাঁকজমকপূর্ণভাবে ১৪ তারিখ থেকে ১৬ ই ডিসেম্বর পর্যন্ত সকল অনুষ্ঠানে সক্রিয়ভাবে অংশগ্রহণের আহ্বান জানানো হয়।