- সুনামগঞ্জের খবর » আঁধারচেরা আলোর ঝলক - https://archive.sunamganjerkhobor.com -

বিশ্বম্ভরপুরে শিক্ষকদের মানববন্ধন

বিশ্বম্ভরপুর প্রতিনিধি
ন্যাযতা ও যোগ্যতার ভিত্তিতে প্রাথমিক সহকারি শিক্ষকদের ১০ম গ্রেড বাস্তবায়নের দাবিতে বিশ্বম্ভরপুরে সহকারি শিক্ষকদের মানববন্ধন ও অবস্থান কর্মসূচি পালিত হয়েছে।
বৃহস্পতিবার বিকালে উপজেলা পরিষদ প্রাঙ্গণে উপজেলা প্রাথমিক সহকারি শিক্ষক ১০ম গ্রেড বাস্তবায়ন সমন্বয় পরিষদের আয়োজনে মানববন্ধন ও অবস্থান কর্মসূচি পালন করা হয়।
অবস্থানকারী শিক্ষক সমন্বয় পরিষদ ১০ম গ্রেড বাস্তবায়নে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামরা করেন। ‘আমাদের অধিকার, আমাদের সচেতনতা’ প্রতিপাদ্যকে সামনে রেখে মানববন্ধন ও অবস্থান কর্মসূচিতে বক্তব্য রাখেন সহকারি শিক্ষক পরিষদের সহকারি শিক্ষক যোগেন্দ্র চন্দ্র সরকার, নুরুল আলম, মো. নবাব মিয়া, আলমগীর শাহ, মহরম আলী, ফারজানা রোজি, লিটন তালুকদার, শিল্পী রানী দাশ, আরতী বিশ্বাস প্রমুখ।

  • [১]