বিশ্বম্ভরপুর প্রতিনিধি
বিশ্বম্ভরপুরে পলাশ উচ্চ বিদ্যালয়ের ২০১৬ সালের কিছুসংখ্যক এসএসসি শিক্ষার্থীদের উদ্যোগে ত্রাণ বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার উপজেলার পলাশ উচ্চ বিদ্যালয়ের ২০১৬ সালের এসএসসি পরীক্ষার্থী তৌফিকুর রহমান শিশির, আব্দুর রহমান সুজন, জালাল মিয়া, নুর জামাল, বিপ্লব কান্তি দাস ও তানভির হাসান মাসুম সহ ৩০ জন শিক্ষার্থীদের উদ্যোগে এলাকার বিভিন্ন গ্রামের ৩২ টি পরিবারে বেকার, অসহায়,কর্মহীন হতদরিদ্র পরিবারের মধ্যে বাড়ি বাড়ি গিয়ে ত্রাণ বিতরণ করা হয়। প্রত্যেক পরিবারকে ৫ কেজি চাউল, ১ কেজি ডাল, ১ কেজি আলু, আধা লিটার সোয়াবিন ও ১টি করে সাবান বিতরণ করা হয়। পলাশ উচ্চ বিদ্যালয়ের ২০১৬ সালের এসএসসি পরীক্ষার্থীদের এই মহৎ উদ্যোগকে স্বাগত জানিয়েছেন, বিশ্বম্ভরপুর মডেল সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সাজ্জাদুর রহমান সাজু, প্রেসক্লাব সভাপতি স্বপন কুমার বর্মন, সাধারণ সম্পাদক সালেহ আহমদ সহ আরো অনেকেই।