বিশ্বম্ভরপুর প্রতিনিধি
বিশ্বম্ভরপুরে মেধাবী ও অস্বচ্ছল শিক্ষার্থীদের মাঝে শিক্ষা বৃত্তি বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার উপজেলা পরিষদ ও শিক্ষা ফাউন্ডেশনের আয়োজনে উপজেলা নির্বাহী অফিসার তানিয়া সুলতানার সভাপতিত্বে ও মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. ছরুয়ার আলমের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান মো. হারুনুর রশিদ।
শিক্ষার মানবৃদ্ধি, শিক্ষার ক্ষেত্রে প্রতিযোগিতা উৎসাহ প্রেরণা বৃদ্ধিসহ অস্বচ্ছল ও মেধাবী শিক্ষার্থীদের শিক্ষা সহায়তা হিসাবে এবার মোট ১৪৫জন শিক্ষার্থীর মাঝে বিভিন্ন ক্যাটাগরীতে আর্থিক অনুদান প্রদান করা হয়। এছাড়া জাতীয় পর্যায়ে খেলাধুলা ও অন্যান্য বিষয়ে উপজেলার গৌরব বয়ে আনায় ৩ জন শিক্ষার্থীকে আর্থিক অনুদান প্রদান করা হয়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিভিন্ন প্রতিষ্ঠানে ছাত্র অভিভাবক, ছাত্র-ছাত্রী, সরকারি কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ।