- সুনামগঞ্জের খবর » আঁধারচেরা আলোর ঝলক - https://archive.sunamganjerkhobor.com -

বিশ্বম্ভরপুরে শিলা বৃষ্টিতে ধানের ক্ষতি

স্বপন কুমার বর্মণ, বিশ্বম্ভপুর
বিশ্বম্ভরপুর উপজেলার হাওরে বোর ধান কাটা হর্য়েছে, তবে গত শনিবার দিবাগত রাতে শিলা বৃষ্টিতে ধানের কিছু ক্ষতি হয়েছে। জানা যায়, উপজেলার বৃহৎ করচার হাওর, আঙ্গারুলী হাওর সহ ছোট বড় প্রায় সব হাওরের ধান কাটা শুরু হয়েছে। গত শনিবার গভীর রাতে উপজেলা করচার হাওরে শিলা বৃষ্টি ও ঝড়ে পাকা ধানের বেশ ক্ষতি হয়েছে।
ধান কাটার শ্রমিক দল নেতা নূর মোহাম্মদ বলেন, করচার হাওর পাড় কৃষ্ণনগর গ্রামের কাজল বর্মনের ধান রবিবার আমরা কাটছি। শিলা বৃষ্টিতে এবং এর আগে অতি খড়ায় ধানের মাইসলা রোগে বেশ ক্ষতি হয়েছে। মুক্তিখলা গ্রামের কৃষক কামরুল ইসলামও একই কথা বলেন।
উপজেলা কৃষি কর্মকর্তা মো. নয়ন মিয়া বলেন, উপজেলার হাওরে ধান কাটা শুরু হয়েছে। হালকা শিলা বৃষ্টিতে ধানের তেমন ক্ষতি হয়নি। কৃষি কর্মকর্তা জানান, এ বছর উপজেলায় মোট ১০,৬২৫ হেক্টর জমিতে বোর আবাদ হয়েছে।

  • [১]