- সুনামগঞ্জের খবর » আঁধারচেরা আলোর ঝলক - https://archive.sunamganjerkhobor.com -

বিশ্বম্ভরপুরে শিশু ও কিশোর কিশোরী ক্লাবে অভিভাবক সমাবেশ

বিশ্বম্ভরপুর প্রতিনিধি
বিশ্বম্ভরপুরে এপিসি প্রকল্পের রজনীগন্ধা শিশু ও কিশোর কিশোরী ক্লাবের অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। সোমবার উপজেলার পলাশ ইউনিয়নের পলাশগাঁও স্থাপিত মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের একসিলারেটিং প্রটেকশন ফর চিলড্রেন (এপিসি) প্রকল্পের আওতায় ও ইউনিসেফের অর্থায়নে অভিভাবক সমাবেশ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
শিশুর লালন পালন ও এর ক্ষতিকর চর্চা বিষয়ে সমাবেশে বিস্তারিত আলোচনা করা হয়। আলোচনা সভায় এপিসি প্রকল্পের বিশ্বম্ভরপুর উপজেলার চাইল্ড রাইটস ফ্যাসিলিটেটর (সিআরএফ) শাহ সৈয়দ উল হাসান সাঈদ অভিভাবকদের সামনে শিশু লালন পালন এর ইতিবাচক প্রক্রিয়া এবং শারীরিক, মানসিক শাস্তি না দিয়ে কীভাবে সঠিক উপায়ে শিশু লালন পালন করা উচিত সে বিষয়ে বিস্তারিত আলোচনা করেন।
এসময় সাবেক ইউপি সদস্য কামরুজ্জামান বুলবুল এবং নাজমা বেগম বক্তব্য রাখেন। সভায় উপজেলা মহিলা বিষয়ক অফিসের অফিস সহকারী ফাইজুল ইসলাম সহ ২৫ জন অভিভাবক এবং ১০ জন কিশোর কিশোরী অংশগ্রহণ করে।

  • [১]