বিশ্বম্ভরপুর প্রতিনিধি
বাংলাদেশ জাতীয় স্কুল ও মাদ্রাসা ক্রীড়া সমিতি বিশ^ম্ভরপুর উপজেলা শাখার আয়োজনে শীতকালীন বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ সম্পন্ন হয়েছে। শনিবার বিশ^ম্ভরপুর উচ্চ বিদ্যালয় মাঠে সমাপনী দিনে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো.ছরুয়ার আলম। বিশেষ অতিথির বক্তব্য রাখেন, মডেল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো.সাজ্জাদুর রহমান সাজু, কাটাখালী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক বেনজীর আহমেদ মানিক । উপস্থিত ছিলেন, পলাশ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল মান্নান, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের একাডেমিক সুপারভাইজার মো.মাইনুদ্দিন, প্রেসক্লাব সভাপতি স্বপন কুমার বর্মণ, মাছিমপুর দাখিল মাদ্রাসার সুপার সালেহ আহমদ, ক্রীড়া শিক্ষক আব্দুল হান্নান,আবুল খায়ের,খালেদা খানম, হাছিবা খাতুন, আব্দুল ওদুদ, আব্দুল হালিম, নজরুল ইসলাম প্রমুখ।