- সুনামগঞ্জের খবর » আঁধারচেরা আলোর ঝলক - https://archive.sunamganjerkhobor.com -

বিশ্বম্ভরপুরে শীতবস্ত্র বিতরণ

বিশ্বম্ভরপুর প্রতিনিধি
বিশ্বম্ভরপুরে গৌরবের মুক্তিযুদ্ধ সুনামগঞ্জের উদ্যোগে হাওর পাড়ের শীতার্ত মানুষের মাঝে আনুষ্ঠানিকভাবে শীতবস্ত্র (কম্বল) বিতরণ করা হয়েছে। শনিবার বিকালে উপজেলার হাওরপাড় প্যারীনগর কদমতলীতে ১৫০জন শীতার্তকে শীতবস্ত্র বিতরণ করা হয়।
এসময় উপস্থিত ছিলেন জেলা উদীচী শিল্পী গোষ্ঠীর সভাপতি শীলা রায়, সংগঠনের সাধারণ সম্পাদক মুনমুন চৌধুরী, জেলা সিপিবির সভাপতি অ্যাড. এনাম আহমেদ, সুনামগঞ্জ জেলা উদীচী শিল্পী গোষ্ঠীর সাধারণ সম্পাদক মো. জাহাঙ্গীর আলম, সংগঠনের সদস্য চৌধুরী মো. আবু সাহেদ, বিশ্বম্ভরপুর প্রেসক্লাব সভাপতি ও উদীচীর শিল্পী গোষ্ঠীর সভাপতি স্বপন কুমার বর্মণ, উদীচী শিল্পী গোষ্ঠীর সাধারণ সম্পাদক শাহ দিলোয়ার হোসেন দিলু, উদীচী শিল্পী গোষ্ঠীর সদস্য শফিকুল হাসান, শাহ রাকিব, স্থানীয় ইউপি সদস্য যোগেশ চন্দ্র দাশ সহ এলাকার সুলেমান মিয়া, মতি লাল দাশ, রাধা চরন দাশ, দিলীপ দাশ প্রমুখ।

  • [১]