- সুনামগঞ্জের খবর » আঁধারচেরা আলোর ঝলক - https://archive.sunamganjerkhobor.com -

বিশ্বম্ভরপুরে শীতার্থদের মাঝে কম্বল বিতরণ

বিশ্বম্ভরপুর প্রতিনিধি
সেচ্ছাসেবী সংগঠন দি ইনস্টিটিউট অব চাটার্ড এ্যাকাউন্টস অব বাংলাদেশ (আইসিএবি) সার্কল এর উদ্যোগে বিশ্বম্ভরপুরে ২ হাজার দুস্থ ও শীতার্থ মানুষের মাঝে কম্ভল বিতরণ করা হয়েছে। শুক্রবার উপজেলার ৫ টি ইউনিয়নের দুস্থ ও শীতার্থ ২ হাজার মানুষের মাঝে সংগঠন দিন ব্যাপী কম্ভল বিতরণ করেছে।
উপজেলা প্রশাসন প্রাঙ্গণে কম্বল বিতরণের সময় উপস্থিত ছিলেন বিশ্বম্ভরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা তানিয়া সুলতানা, উপজেলা ভাইস চেয়ারম্যান সুলেমান তালুকদার, মহিলা ভাইস চেয়ারম্যান আয়েশা আক্তার, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোল্লা মনির হোসেন, মো. রেজাউল করিম এসিএ, মির্জা মো. জহিরুল ইসলাম এসসিএ, মো. মাহমুদুল হক এসিএ, মো. রেফাউল করিম এসিএ, মো. সাইফুল সবুজ এসিএ ও মো. আব্দুল ওয়াদুদ এসিএ সহ বিভিন্ন ইউনিয়নের চেয়ারম্যান, মেম্বারগণ উপস্তিত ছিলেন।

  • [১]