বিশ্বম্ভরপুর প্রতিনিধি
বিশ্বম্ভরপুর উপজেলা শ্রমিক লীগ ও পলাশ ইউনিয়ন শ্রমিক লীগের যৌথ উদ্যোগে পলাশ ইউনিয়নের নব-নির্বাচিত চেয়ারম্যান ও সদস্যদের গণসংবর্ধনা প্রদান করা হয়েছে।
বুধবার উপজেলা শ্রমিক লীগের সভাপতি সাজ্জাদুর রহমান সাজুর ও পলাশ ইউনিয়ন শ্রমিক লীগের যৌথ উদ্যোগে ইউনিয়ন শ্রমিক লীগের সভাপতি আজমান আলীর উদ্যোগে পলাশ মাঠে এক গণসংবর্ধনা প্রদান করা করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি বক্তব্য রাখেন, উপজেলা আওয়ামী লীগের সভাপতি বেনজির আহমদ মানিক। বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক দীলিপ কুমার বর্মন, উপজেলা কৃষকলীগের সভাপতি আবুল কালাম আজাদ, উপজেলা যুবলীগ যুগ্ম আহবায়ক সুহেল আহমদ, উপজেলা শ্রমিক লীগের সাধারণ সম্পাদক মতিউর রহমান, পালশ ইউপি চেয়ারম্যান আব্দুল কাইয়ূম, উপজেলা আ. লীগের অর্থ সম্পাদক ফজলুর রহমান বাদল, সংরক্ষিত মহিলা সদস্যা আমেনা আক্তার, ১নং ওয়ার্ড সদস্য সেলিম আহমদ মিঠু, ৪নং ওয়ার্ড সদস্য আলফাজ উদ্দিন কাজল, পলাশ ইউনিয়ন যুবলীগ সভাপতি সোহাগ মিয়া, সাধারণ সম্পাদক সুব্রত দাশ প্রমুখ।
উপস্থিত ছিলেন পলাশ ইউনিয়ন আ.লীগের সভাপতি আমান উল্লা আমান, সাবেক সভাপতি নুরুল ইসলাম, ইজি বাইক মালিক লীগের সভাপতি আব্দুজ জহুর, আ.লীগ নেতা সাবাজ আলী, ফরিদ মিয়া, লাল মিয়া, কালা মিয়া, কালাচাঁন, ফুরকান মিয়া, কালী কুমার , ইউনিয়ন সদস্য আবুল হোসেন, ইউনিয়ন সদস্য আব্দুস সামাদ, ইউনিয়ন সদস্য কামরুজ্জামান, ইউনিয়ন সদস্য আব্দুল কাদির, ইউনিয়ন সদস্য রহিজ উদ্দিন, ইউনিয়ন সদস্য অলি মিয়া, ইউনিয়ন সদস্যা তফুরা বেগম, ইউনিয়ন সদস্যা মুর্শিদা খাতুন প্রমুখ।