- সুনামগঞ্জের খবর » আঁধারচেরা আলোর ঝলক - https://archive.sunamganjerkhobor.com -

বিশ্বম্ভরপুরে শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী পালিত

বিশ্বম্ভরপুর প্রতিনিধি
বিশ্বম্ভরপুরে শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী পালন উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভা এবং মন্দিরে মন্দিরে পূজা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার সকালে বাংলাদেশ পূজা পরিষদ বিশ্বম্ভরপুর উপজেলা শাখার আয়োজনে র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা শিল্পকলা একাডেমী থেকে শুরু হয়ে র‌্যালি জয়বাংলা চত্বর হয়ে উপজেলা কেন্দ্রীয় কৃষ্ণনগর পূজা মন্দিরে এসে আলোচনা সভায় মিলিত হয়। আলোচনা সভায় সভাপতিত্বে করেন উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি জীবনকৃষ্ণ দাস। উপজেলা পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক স্বপন কুমার বর্মন এর সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন চিত্তরঞ্জন গোস্বামী, রাখেশ হাজং, দীলিপ রঞ্জন বিশ্বাস, বিনন্দ বিশ্বাস, সুকেশ পাল, সুমন চক্রবর্তী, বিল্টু দেবনাথ, প্রভাত দাশ, সিমা রানী বর্মন, প্রতিমা দেবী, জবা রানী দেবী।
এাছাড়াও শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উপলক্ষে উপজেলা সদর কৃষ্ণনগর পূজা মন্দির সহ বিভিন্ন মন্দিরে কৃষ্ণপূজা, গীতাযজ্ঞ, প্রার্থনা ও ধর্মীয় সংগীত পরিবেশন করা হয়।

  • [১]