- সুনামগঞ্জের খবর » আঁধারচেরা আলোর ঝলক - https://archive.sunamganjerkhobor.com -

বিশ্বম্ভরপুরে সরকারি ধান ক্রয়ে কৃষকদের মাঝে লটারী

বিশ্বম্ভরপুর প্রতিনিধি
বিশ্বম্ভরপুর উপজেলার সরকারি খাদ্য গোদামে ধান ক্রয়ে কৃষক নির্বাচন করতে ২য় পর্যায়ে কৃষকদের মাঝে লটারী অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার দুপুরে উপজেলা পরিষদ গণমিলনায়তনে লটারী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও ধান ক্রয় কমিটির সভাপতি সমীর বিশ্বাস।
উপজেলা খাদ্য নিয়ন্ত্রক রূপক রঞ্জন তালুকদারের পরিচালনায় লটারীতে উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা দীপক কুমার দাশ, খাদ্য গোদামের এলএসডি সহ এলাকার কৃষক প্রতিনিধি, আওয়ামীলীগ ও অঙ্গসংগঠন, জাতীয় পার্টি ও অঙ্গসংগঠন নেতাকর্মী, সাংবাদিক প্রতিনিধি এবং গণ্যমান্য ব্যক্তিবর্গ।

  • [১]