- সুনামগঞ্জের খবর » আঁধারচেরা আলোর ঝলক - https://archive.sunamganjerkhobor.com -

বিশ্বম্ভরপুরে সহকারী কমিশনার (ভূমি) এর বিদায় সংবর্ধনা

বিশ্বম্ভরপুর প্রতিনিধি
বিশ্বম্ভরপুরে সহকারী কমিশনার (ভূমি) আসমা বিনতে রফিক কে বিদায় সংবর্ধনা দেয়া হয়েছে। রবিবার দুপুরে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে উপজেলা প্রশাসন ও অফিসার্স ক্লাবের আয়োজনে অনুষ্ঠানে সভাপত্বিত করেন উপজেলা নির্বাহী অফিসার মো. সাদি উর রহিম জাদিদ। উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ের আইসিটি টেকনেশিয়ান মো. আলাল উদ্দিন’র সঞ্চালনায় বক্তব্য রাখেন বিদায়ী সংবর্ধনা প্রাপ্ত সহকারী কমিশনার (ভূমি) আসমা বিনতে রফিক, থানার অফিসার ইনচার্জ মো: ইকবাল হোসেন, উপজেলা কৃষি সম্প্রসারন কর্মকর্তা মো. মশিউর রহমান, উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা মো. আব্দুর রহমান, জনস্বাস্থ্য উপ-সহকারী প্রকৌশলী মৃদুল কান্তি সরকার, উপজেলা নির্বাহী অফিসের নাজির সন্তোষ কুমার তালুকদার, উপজেলা ভূমি অফিসের নাজির দিলীপ রঞ্জন দাশ ও পৃথিশ সরকার, ননী দাশ, ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা শেখ মোহাম্মদ আককাছ আলী, উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিসের মো. মমিন হোসেন।
উল্লেখ্য, সহকারী কমিশনার (ভূমি) আসমা বিনতে রফিক বিশ্বম্ভরপুর উপজেলা ভূমি অফিস থেকে হবিগঞ্জ সদর উপজেলা ভূমি অফিসে বদলি হয়েছেন।

  • [১]