বিশ্বম্ভরপুর প্রতিনিধি
বিশ্বম্ভরপুর উপজেলা জাতীয় পার্টির প্রতিষ্ঠাতা, সাবেক রাষ্ট্রপতি আলহাজ্ব হোসাইন মোহাম্মদ এরশাদ এর দ্বিতীয় মৃত্যুবার্ষিকী উপলক্ষে এক দোয়া মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
বুধবার সকালে উপজেলা প্রেসক্লাবে দোয়া মাহফিল ও আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা জাতীয় পার্টির আহবায়ক মোঃ আব্দুর রহমান।
উপজেলা জাতীয় পার্টির সদস্য সচিব মোঃ আব্দুল কাদিরের পরিচালনায় আলোচনা সভায় বক্তব্য রাখেন বাদাঘাট দক্ষিণ ইউপি চেয়ারম্যান মোহাম্মদ এরশাদ মিয়া, জাতীয় পার্টির যুগ্ম আহবায়ক মোঃ চান মিয়া, জাতীয় পার্টি নেতা স্বপন পাল, হেফজুর রহমান, হুসাইন আহমদ, কামরুজ্জামান বুলবুল, সোহেল মেম্বার, মনির হোসেন মেম্বার, কৃষ্ণ দেবনাথ, মুরশিদ মিয়া, শওকত মিয়া, ফয়সল আহমদ, এরশাদ, তহুর, দেলোয়ার, মোতালেব, অয়ন ও সাত্তার প্রমুখ।
আলোচনা সভার পর দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। মৃত্যু বার্ষিকী অনুষ্ঠানে উপজেলা জাতীয়পার্টির ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।