- সুনামগঞ্জের খবর » আঁধারচেরা আলোর ঝলক - https://archive.sunamganjerkhobor.com -

বিশ্বম্ভরপুরে সাবেক সাংসদ আব্দুল জহুরের মৃত্যুবার্ষিকী পালন

বিশ্বম্ভরপুর প্রতিনিধি
বিশ্বম্ভরপুরে প্রবীণ রাজনীতিবিদ, সাবেক সংসদ সদস্য, সরকারি দিগেন্দ্র বর্মন ডিগ্রি কলেজের উদ্যোক্তা, মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক প্রয়াত আব্দুল জহুরের ১৪তম মৃত্যুবার্ষিকী পালিত হয়েছে।
শনিবার সন্ধ্যায় উপজেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক তানবীর আহমদের উদ্যোগে নতুনপাড়াস্থ তার নিজ বাস ভবনে এ উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। দোয়া মাহফিল পরিচালনা করেন হাফিজ জাকুয়ান হোসেন আদনান।
দোয়া মাহফিল শেষে আলোচনা সভায় বক্তব্য রাখেন বীর মুক্তিযোদ্ধা হাজী সামছুল হক, সরকারি ডিবিডি কলেজের প্রভাষক শেখ এটিএম আজরফ, সমাজসেবক ইয়াহিয়া রহমান তালুকদার, ইঞ্জিনিয়ার শামছুল আবেদীন, যুবলীগ সাংগঠনিক সম্পাদক তানবীর আহমদ প্রমুখ।

  • [১]