বিশ্বম্ভরপুর প্রতিনিধি
বিশ্বম্ভরপুরে বেসরকারি সংস্থা সীমান্তিক নতুন দিনের উদ্যোগে ‘মা ও শিশুর জীবন বাঁচাতে, স্বাস্থ্য কেন্দ্রে হবে যেতে’ প্রতিপাদ্যকে সামনে রেখে নিরাপদ মাতৃত্ব দিবস উদযাপন করা হয়েছে।
শনিবার এ উপলক্ষ্যে সীমান্তিক নতুনদিন উপজেলা অফিস থেকে র্যালি বের হয়ে উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।
র্যালি শেষে নতুনদিন কার্যালয়ে জেলা টিম লিডার মো. জাহাঙ্গীর আলম’র সভাপতিত্বে ও উপজেলা ফিল্ড সুপারভাইজার মো: মিছবাহুর রহমান’র পরিচালনায় আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা মো. আব্দুর রহমান।
বিশেষ অতিথি ছিলেন উপজেলা প্রেসক্লাব সভাপতি ম্বপন কুমার বর্মন, পরিবার পরিকল্পনা পরিদর্শক মিনা রানী তালুকদার, গর্ভবতী মা, শাশুড়ী, জিএসএম ও সিএম সুপ্রিয়া দেব রায়, শ্রাবনী আক্তার।