- সুনামগঞ্জের খবর » আঁধারচেরা আলোর ঝলক - https://archive.sunamganjerkhobor.com -

বিশ্বম্ভরপুরে সুজন’র কমিটি গঠন

বিশ্বম্ভরপুর প্রতিনিধি
সু-শাসনের জন্য নাগরিক (সুজন) এর ২৩ সদস্য বিশিষ্ট বিশ্বম্ভরপুর উপজেলা কমিটি গঠন করা হয়েছে। সোমবার বিকালে বিশ্বম্ভরপুর প্রেসক্লাবে উপজেলা কমিটি গঠন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা সুজন’র সভাপতি অ্যাড. হোসেন তওফিক চৌধুরী, সাধারণ সম্পাদক আলী হায়দার, সহ-সাংগঠনিক সম্পাদক ফজলুল করিম সাহিদ, জেলা কমিটির সমন্বয়ক আব্দুল আল হালিম, মো. ওবায়দুল হক মিলন। ডিবিডি কলেজের প্রভাষক এটিএম      
আজরফের সভাপতিত্বে ও প্রভাষক মো. মশিউর রহমানের সঞ্চালনায় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন, সুজনের জেলা সমন্বয়ক আব্দুর হালিম। বক্তব্য রাখেন, প্রভাষক সবিতা বীর, প্রেসক্লাব সভাপতি, স্বপন কুমার বর্মণ, কোষাধ্যক্ষ আশরাফ পারভেজ প্রমুখ।
সভায় সর্বসম্মতিক্রমে ডিবিডি কলেজের প্রভাষক শেষ এটিএম আজরফকে সভাপতি ও প্রভাষক মো.মশিউর রহমানকে সাধারণ সম্পাদক এবং মো. আজির উদ্দিনকে কোষাধ্যক্ষ করে ২৩ সদস্য বিশিষ্ট সুজন  উপজেলা কমিটি ঘোষণা করা হয়।

  • [১]