বিশ্বম্ভরপুর প্রতিনিধি
বিশ্বম্ভরপুরে সৃজনশীল মেধা অন্বেষন প্রতিযোগিতা সুষ্ঠুভাবে সম্পন্ন হয়েছে। শনিবার বিশ্বম্ভরপুর বালিকা উচ্চ বিদ্যালয়ে উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মো. ছরুয়াল আলমের তত্বাবধানে নিরপেক্ষ বিচারক মন্ডলীর মাধ্যমে সৃজনশীল মেধা অন্বেষন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।
প্রতিযোগীতা থেকে জেলা পর্যায়ে অংশগ্রহণের জন্য ১২ জনের তালিকা প্রেরণ করা হয়।
প্রতিযোগিতায় ক বিভাগে- ধনপুর আছমত আলী পাবলিক উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী রুবিনা হাবিব, ভাষা ও সাহিত্য বিষয়ে শ্রেষ্ঠ, রতারগাঁও উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী রিপন মিয়া, বিজ্ঞান বিষয়ে শ্রেষ্ঠ ধনপুর আছমত আলী পাবলিক উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী হেলেনা আক্তার, গণিত ও কম্পিউটার বিষয়ে শ্রেষ্ঠ, শক্তিয়ারখলা উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী তাবাসসুম সাদিয়া, ও বাংলাদেশ ষ্টার্ডিজ ও মুক্তিযোদ্ধ বিষয়ে শ্রেষ্ঠ নির্বাচিত হয়েছে।
খ বিভাগে শক্তিয়ারখলা উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী সাইফুর রহমান, ভাষা ও সাহিত্য বিষয়ে শ্রেষ্ঠ, রতারগাঁও উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী নুরুল আমিন, বিজ্ঞান বিষয়ে শ্রেষ্ঠ, বিশ্বম্ভরপুর বালিকা উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী নাফিসা তাবাসসুম, গণিত ও কম্পিউটার, বাংলাদেশ স্টাডিজ ও মুক্তিযোদ্ধ বিষয়ে শ্রেষ্ঠ নির্বাচিত হয়েছে। গ বিভাগে দিগেন্দ্র বর্মন ডিগ্রি কলেজের শিক্ষার্থী নাবিয়া নূর, ভাষা ও সাহিত্য বিষয়ে শ্রেষ্ট, মেরুয়াখলা মমিনিয়া ফাজিল মাদারাসার শিক্ষার্থী আবু হানিফ, গণিত, কম্পিউটার এবং বিজ্ঞান বিষয়ে শ্রেষ্ঠ, দিগেন্দ্র বর্মন ডিগ্রি কলেজের শিক্ষার্থী মোকাব্বির আহমদ, বাংলাদেশ স্টাডিজ ও মুক্তিযোদ্ধ বিষয়ে শ্রেষ্ঠ নির্বাচিত হয়েছে।