- সুনামগঞ্জের খবর » আঁধারচেরা আলোর ঝলক - https://archive.sunamganjerkhobor.com -

বিশ্বম্ভরপুরে সেনাবাহিনীর ত্রাণসামগ্রী বিতরণ

বিশ্বম্ভরপুর প্রতিনিধি
বিশ্বম্ভরপুর উপজেলার প্রান্তিক কৃষকদের মাঝে সামাজিক দূরত্ব বজায় রেখে কৃষি, শস্য বীজ ও অসচ্ছল মানুষের মাঝে ত্রাণসামগ্রী বিতরণ করেছে বাংলাদেশ সেনাবাহিনী। উপজেলার ৫৫ জন প্রান্তিক কৃষকের মাঝে শস্য বীজ এবং ৯০জন অসচ্ছল মানুষের মাঝে ত্রাণ সামগ্রী বিতরন করা হয়।
বৃহস্পতিবার বিশ্বম্ভরপুর উপজেলা পরিষদ প্রাঙ্গণে শস্য বীজ ও ত্রাণ সামগ্রী বিতরণে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সেনাবাহিনীর কমান্ডার ১১ পদাতিক ব্রিগেডিয়ার জেনারেল জে এম ইমদাদুল ইসলাম।
বিশেষ অতিথি ছিলেন লেফট্যোন্ট কর্নেল মোহাম্মদ মাহবুব হাসান চৌধুরী, ক্যাপ্টেন শফিকুর রহমান, উপজেলা পরিষদ চেয়ারম্যান মো. সফর উদ্দিন, উপজেলা নির্বাহী অফিসার সমীর বিশ্বাস। এসময় সেনাবাহিনীর সদস্যগণ উপস্থিত ছিলেন।

  • [১]