- সুনামগঞ্জের খবর » আঁধারচেরা আলোর ঝলক - https://archive.sunamganjerkhobor.com -

বিশ্বম্ভরপুরে সেবার মান বিষয়ক মুখোমুখী সভা

বিশ্বম্ভরপুর প্রতিনিধি
বিশ্বম্ভরপুরে উপজেলা পর্যায়ের সেবা দানকারী প্রতিষ্ঠানের সেবার মান এবং সামাজিক সুরক্ষা কর্মসূচী বিষয়ে জনগণের সাথে মুখোমুখী সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার উপজেলা পরিষদ মিলানায়তনে অপরাজিতা নারীর রাজনৈতিক ক্ষমতায়ন প্রকল্প প্রিপট্রাষ্টের আয়োজনে সভায় সভাপতিত্ব করেন উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান আয়েশা আক্তার।
প্রিপট্রাষ্টের      প্রোগ্রাম অফিসার মাইনুল হোসেনের পরিচালনায় প্রধান অতিথি ছিলেন উপজেলা প্যানেল চেয়ারম্যান সুলেমান তালুকদার।
এছাড়াও সভায় অংশগ্রহণ করেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. ছরুয়ার আলম, উপজেলা প. প. কর্মকর্তা মো. আব্দুর রহমান, উপজেলা মৎস্য কর্মকর্তা মো. ছমির উদ্দিন, উপ-সহকারি কৃষি কর্মকর্তা মো. মশিউর রহমান, প্রেসক্লাব সভাপতি স্বপন কুমার বর্মন, উপজেলা পরিষদের সিএ মো. এমরান কবির এবং ইউনিয়ন পরিষদের নারী জনপ্রতিনিধিরা।
সভায় সেবা দান কারী প্রতিষ্ঠান প্রধানগণ স্ব স্ব সেবার কথা তুলে ধরেন এবং বিভিন্ন প্রশ্নের উত্তর দেন।

  • [১]