- সুনামগঞ্জের খবর » আঁধারচেরা আলোর ঝলক - https://archive.sunamganjerkhobor.com -

বিশ্বম্ভরপুরে সেবা চত্বরের উদ্বোধন

বিশ্বম্ভরপুর প্রতিনিধি
বিশ্বম্ভরপুর উপজেলা পরিষদ প্রাঙ্গণে সেবা গ্রহিতাদের বসার স্থান গোলচক্র সেবা চত্বর উদ্বোধন করা হয়েছে। উপজেলা নির্বাহী অফিসার মো. সাদি উর রহিম জাদিদ’র পরিকল্পনা ও বাস্তবায়নে এবং উপজেলা পরিষদের অর্থায়নে সেবা চত্বর স্থাপন করা হয়।
সোমবার সকালে সেবা চত্বর আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করেন উপজেলা পরিষদ চেয়ারম্যান মো. সফর উদ্দিন। এরপর দোয়া অনুষ্ঠিত হয়।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মো. সাদি উর রহিম জাদিদ, সহকারী কমিশনার (ভূমি) মো. স্বজল মোল্লা, উপজেলা স্বাস্থ্য ও প. প. কর্মকর্তা ডা. আব্দুল্লাহেল মারুফ, থানার অফিসার ইনচার্জ সুরঞ্জিত তালুকদার, উপজেলা প্রকৌশলী মো. মকলেছুর রহমান সরদার, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ শফিকুল ইসলাম, প্রেসক্লাব সভাপতি স্বপন কুমার বর্মন, সাধারণ সম্পাদক সালেহ আহমদ প্রমুখ।

  • [১]