বিশ্বম্ভরপুর প্রতিনিধি
‘সুনামগঞ্জের রাস্তাঘাট, স্কাউটিংয়ে ভরে যাক। পৃথিবীকে যেভাবে পেয়েছো, এর চেয়ে আরো একটু ভাল করার চেষ্টা করব। বিশ্বম্ভরপুরে চতুর্থ জেলা স্কাউটস সমাবেশ উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেছেন জেলা প্রশাসক শেখ রফিকুল ইসলাম। বরিবার বিকালে বিশ্বম্ভরপুর মডেল উচ্চ বিদ্যালয়ে মাঠে জেলা প্রশাসক এসব কথা বলেন।
উপজেলা নির্বাহী কর্মকর্তা তানিয়া সুলতানার সভাপতিত্বে স্বাগত বক্তব্য রাখেন মডেল উচ্চ বিদ্যালয় প্রধান শিক্ষক সাজ্জাদুর রহমান সাজু, স্কাউটস সমাবেশ প্রোগ্রাম চিফ বিপ্লব কেতন চাটার্জী ও সমাবেশ কর্মকর্তা
সুহেল আলমের পরিচালনায় আরো বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান হারুনুর রশিদ, ভাইস চেয়ারম্যান সুলেমান তালুকদার, উপজেলা স্কাউটস কমিশনার আপ্তাব উদ্দিন, ক্যাম্প চিফ ও জেলা স্কাউটস কমিশনার ফয়জুর রহমান,পলাশ ইউনিয়ন চেয়ারম্যান আব্দুল কাইয়ূম, উপজেলা আ. লীগ সভাপতি বেনজির আহমদ মানিক। অনুষ্ঠানে স্কাউটস্ সংঙ্গীত পরিবেশন করেন জেলা স্কাউটস সদস্য সচিব তাহির আলী তালুকদার।