বিশ্বম্ভরপুর প্রতিনিধি
আগামী বোরো ফসল রক্ষার্থে বিশ্বম্ভরপুর উপজেলার বিভিন্ন হাওরে বেড়িবাঁধ নির্মাণ ও সংস্কারে পিইসিদের মাধ্যমে কাজ বাস্তবায়নের লক্ষে কাবিটা স্কীম প্রণয়ন ও বাস্তবায়ন কমিটির প্রথম সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার উপজেলা নির্বাহী অফিসার সমির বিশ্বাস’র সভাপতিত্বে সভায় উপজেলার খরচার হাওর, আঙ্গারুলি, সনার হাওরসহ তৎপার্শ্ববর্তী হাওর সমূহের বোরো ফসল রক্ষার্থে বাঁধ, বেড়িবাঁধ ও নদী খননের কর্মসূচি হাতে নেওয়া হয়। এজন্য উপজেলা প্রকৌশলী ফজলুর রহমান তালুকদার, পানি উন্নয়ন বোর্ডের সহকারী প্রকৌশলী মনসুর আহমদ ও প্রকল্প বাস্তবায়ন কর্মকতা মানিক মিয়াসহ তিন সদস্য বিশিষ্ট একটি কমিটি গঠন করা হয়েছে।
সভায় উপজেলা আওয়ামী লীগ সভাপতি বেনজির আহমদ মানিক, মৎস্য কর্মকতা হাকিবুর রহমান, কৃষি কর্মকতা দীপক কুমার দাশ, থানার অফিসার ইনর্চাজ এসআই সোহেল আহমদ, প্রেসক্লাব প্রতিনিধি সালেহ আহমদ ও কৃষক মখলেছুর রহমান উপস্থিত ছিলেন।