বিশ্বম্ভরপুর প্রতিনিধি
বিশ্বম্ভরপুরে স্বাস্থ্যবিধি লঙ্ঘনের দায়ে ৬ জনকে জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। মঙ্গলবার বিকালে উপজেলার পলাশ বাজারসহ বিভিন্ন পয়েন্টে মাস্কবিহীন অবস্থায় এবং ধুমপান বিষয়ক বিজ্ঞাপন দেয়ার দায়ের ৬ জনের কাছ থেকে ৪,৪০০ টাকা জরিমানা আদায় করা হয়।
ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলার সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট স্বজল মোল্লা।
এসময় থানা পুলিশ ও উপজেলা নির্বাহী অফিসের আইসিটি টেকনেশিয়ান আলাল উদ্দিন উপস্থিত ছিলেন।
এছাড়াও ভ্রাম্যমাণ আদালত হাটবাজারে স্বাস্থ্যবিধি মেনে চলার জন্য সচেতনতামূলক প্রচারণা চালান। এসময় বিনামূল্যে মাস্ক বিতরণ করা হয়।