বিশ্বম্ভরপুর প্রতিনিধি
বিশ্বম্ভরপুরে ২২মে ভূমি সেবা সপ্তাহের উদ্বোধন উপলক্ষে র্যালি এবং আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। ২৩মে অনলাইনে কীভাবে নামজারীর আবেদন করতে হয় এ বিষয়ে দিনব্যাপি সাধারণ জনগণকে প্রশিক্ষণ দেয়া হয়। ২৪মে ভূমি উন্নয়ন অনলাইনে কীভাবে কর দিতে হয় এ বিষয়ে প্রশিক্ষণ দেয়া হয়। ২৫মে বিবিধ মামলার গণশুনানী, ২৬মে বিভিন্ন গ্রামে গিয়ে কৃষি খাস জমি বন্দোবস্ত প্রদানের বিষয়ে জনঅবহিতকরণ সভা, ২৭মে চান্দিনা ভিটির লাইসেন্স প্রদান, ২৮মে গনশুনানী, নামজারী খতিয়ান প্রদান এবং সমাপনী অনুষ্ঠান করা হয়।