বিশ্বম্ভরপুর প্রতিনিধি
বিশ্বম্ভরপুর উপজেলায় যাত্রীবাহী মোটর সাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে ড্রাইভার সহ দুই যাত্রী নিহত এবং অপর একযাত্রী আহত হয়েছেন। শনিবার দুপুরে সুনামগঞ্জ থেকে তাহিরপুরের বাদাঘাট এলাকায় রাজমিস্ত্রীর কাজ করতে যাওয়ার পথে বিশ^ম্ভরপুর উপজেলার বাদাঘাট(দঃ) ইউনিয়নের ভাটিপাড়া প্রাথমিক বিদ্যালয়ের পাশে ভাড়ায় চালিত মোটর সাইকেল ৩ জন যাত্রী নিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে
গাছে ধাক্কা খেলে ড্রাইভার বদরুল ইসলাম (৩২) ও যাত্রী বোরহান উদ্দিন (৩২) ঘটনাস্থলেই মারা যান। স্থানীয় লোকজন বিশ^ম্ভরপুর হাসপাতালে নিয়ে গেলে ডাক্তার দু’জনকে মৃত ঘোষণা করেন। অপর যাত্রী আব্দুল কাদির (২০) গুরুতর আহত অবস্থায় চিকিৎসাধীন। নিহত মোটর সাইকেল ড্রাইভার সুনামগঞ্জ সদর উপজেলার কোরবাননগর ইউনিয়নের আলমপুর গ্রামের মমশি^র আলমের পুত্র বদরুল ইসলাম বদি। নিহত যাত্রী বোরহান উদ্দিন দক্ষিণ সুনামগঞ্জ উপজেলার জয়কলস ইউনিয়নের আসতমা গ্রামের মৃত আব্দুল মন্নাফের পুত্র । আহত যাত্রী আস্তমা গ্রামের আব্দুস সালামের পুত্র আব্দুল কাদির চিকিৎসাধীন রয়েছেন।
বিশ^ম্ভরপুর থানার ওসি মোল্লা মনির হোসেন জানান, দুর্ঘটনায় নিহত ব্যক্তিদের লাশ আত্মীয়স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।