- সুনামগঞ্জের খবর » আঁধারচেরা আলোর ঝলক - https://archive.sunamganjerkhobor.com -

বিশ্বম্ভরপুরে হাওর রক্ষা বাঁধ উপজেলা কমিটির সভা

বিশ্বম্ভরপুর প্রতিনিধি
বিশ্বম্ভরপুরে হাওর রক্ষা বাঁধের উপজেলা কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে সভায় সভাপত্বিত করেন উপজেলা নির্বাহী অফিসার মো. সাদি উর রহিম জাদিদ। সভায় আসন্ন বোর ফসল রক্ষার জন্য কাবিকা নীতিমালার স্কীম নিয়ে বিস্তারিত উপস্থাপন করেন উপজেলা কমিটির সদস্য সচিব পাউবোর উপ সহকারী প্রকৌশলী মো. মুনছুর রহমান। বিস্তারিত আলাপ আলোচনার পর সভায় উপজেলার হাওর রক্ষার বাঁধের জন্য মোট ২১টি স্কীম অনুমোদন করা হয়। তাছাড়াও পরবর্তীতে প্রয়োজন সাপেক্ষ্যে আরো স্কীম বাড়ানো হতে পারে। সভায় উপস্থিত ছিলেন উপজেলা কমিটির উপদেষ্টা সদস্য ও উপজেলা পরিষদ চেয়ারম্যান মো. সফর উদ্দিন, উপজেলা ভাইস চেয়ারম্যান মো. তাজ্জত আলী খান, মহিলা ভাইস চেয়ারম্যান মাহফুজা আক্তার রিনা, উপজেলা এলজিইডি প্রকৌশলী মো. ইকরামুল হোসেন, উপজেলাপ্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. সফিকুল ইসলাম, সলুকাবাদ ইউপি চেয়ারম্যান নুরে আলম সিদ্দিকী তপন, পলাশ ইউপি চেয়ারম্যান মো. সুহেল আহম্মদ, ফতেপুর ইউপি চেয়ারম্যান মো. ফারুক আহমদ, বাদাঘাট (দ.) ইউপি চেয়ারম্যান মো. ছবাব মিয়া, ধনপুর ইউপি চেয়ারম্যান মো. মিলন মিয়া, প্রেসক্লাব সভাপতি স্বপন কুমার বর্মন, এমপির প্রতিনিধি মুনছুর নুর চৌধুরী, হুমায়ুন কবির মৃধা।

  • [১]