- সুনামগঞ্জের খবর » আঁধারচেরা আলোর ঝলক - https://archive.sunamganjerkhobor.com -

বিশ্বম্ভরপুরে হাজী আ. মন্নান হলি চাইল্ড একাডেমির বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা

বিশ্বম্ভরপুর প্রতিনিধি
বিশ্বম্ভরপুরের পলাশ হাজী আব্দুল মন্নান হলি চাইল্ড একাডেমির বার্ষিক        ক্রীড়া প্রতিযোগিতা, আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে। শনিবার দিনব্যাপি ক্রীড়া প্রতিযোগিতা শেষে একাডেমী মাঠে ব্যবস্থাপনা কমিটির সভাপতি জমসেদ আলী খাঁনের সভাপতিত্বে পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন পলাশ ইউপি চেয়ারম্যান আব্দুল কাইয়ুম, বিশেষ অতিথির বক্তব্য রাখেন বিশ্বম্ভরপুর প্রেসক্লাব সভাপতি স্বপন কুমার বর্মন, আদর্শ সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রধান শিক্ষক দিলীপ রঞ্জন বিশ্বাস, ভাদেরটেক সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রধান শিক্ষক ধীরেন্দ্র কুমার দেবনাথ, আব্দুল মন্নান হলিচাইল্ড একাডেমির পরিচালক আব্দুল বারী, সাংবাদিক হাসান বশির, প্রধান শিক্ষক আনোয়ারা বেগম, চিত্তরঞ্জন দাস, আতিকুল ইসলাম, শামছুল ইসলাম, নজরুল ইসলাম, আবু হানিফ, বনানী দেবনাথ, তাহমিনা আক্তার, অভিভাবকদের পক্ষে রফিকুল ইসলাম, প্রভাষক মাও.আবু সাইদ, প্রতিষ্ঠান দাতা সদস্যের নাতী সাদ্দাম হোসেন, ইয়াসমিনা আক্তার, রহিমা খাতুন প্রমুখ।

  • [১]