- সুনামগঞ্জের খবর » আঁধারচেরা আলোর ঝলক - https://archive.sunamganjerkhobor.com -

বিশ্বম্ভরপুরে হাজী মোঃ আবাল হোসেন ফাউন্ডেশনের ত্রাণ বিতরণ

বিশ্বম্ভরপুর প্রতিনিধি
বিশ্বম্ভরপুরে হাজী মোঃ আবাল হোসেন ফাউন্ডেশনের উদ্যোগে ত্রাণ বিতরণ করা হয়েছে। বিশ্বম্ভরপুর সরকারি মডেল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ সাজ্জাদুর রহমানের তত্বাবধানে পলাশ ইউনিয়নের বিভিন্ন গ্রামে ১০০ টি পরিবারের মাঝে এ ত্রাণ বিতরণ করা হয়।
প্রত্যেককে ৫ কেজি চাল, ২৫০ গ্রাম ডাল, দেড় কেজি আলু ও একটি করে সাবান বিতরণ করা হয়। এই উদ্যোগেকে স্বাগত জানিয়েছেন, বিশ্বম্ভরপুর প্রেসক্লাব সভাপতি স্বপন কুমার বর্মন, সাধারণ সম্পাদক সহ অনেকেই।

  • [১]