বিশ্বম্ভরপুর প্রতিনিধি
বিশ্বম্ভরপুরে সহকারি কমিশনার ভূমি মোঃ স্বজল মোল্লার উদ্যোগ ও হস্তক্ষেপে রাজেন্দ্রপুর সরকারি হিজল করচ বাগান দখলমুক্ত করা হয়েছে। মঙ্গলবার উপজেলা সহকারি কমিশনার (ভূমি) স্বজল মোল্লা ও সদর ইউনিয়ন ভূমি উপ-সহকারি কর্মকর্তা (তহশীলদার) অর্জিত চন্দ্র দাশ উপজেলার ফতেপুর ইউনিয়নের অবস্থিত রাজেন্দ্রপুর সরকারি হিজল করচ বাগানের ভূমি চিহ্নিত করেন।
জানা যায় ১৩ একর ৩৬ শতক ভূমিতে অবস্থিত হিজল করচ বাগানটির রক্ষণাবেক্ষণের অভাবে কিছু জায়গা বে-দখল হয় এবং আরো বে-দখলের পায়তারা চলে। খবর পেয়ে এ কর্মকর্তাগন স্থানীয় লোকজনের উপস্থিতিতে বাগানটি পুন:উদ্ধার করে বাগানে একটি সরকারি সাইনবোর্ড লাগানো হয়।