- সুনামগঞ্জের খবর » আঁধারচেরা আলোর ঝলক - https://archive.sunamganjerkhobor.com -

বিশ্বম্ভরপুরে হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদের সভা

বিশ্বম্ভরপুর প্রতিনিধি
বিশ্বম্ভরপুরে বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ উপজেলা শাখার আয়োজনে অর্পিত সম্পত্তির প্রত্যর্পন আইন বিষয়ে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বিকালে উপজেলার লালারগাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয়ে আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা শাখার আহবায়ক কালী কুমার দাশ।
পলাশ ইউনিয়ন শাখা পূজা উদ্যাপন পরিষদের সাধারণ সম্পাদক স্বপন পাল ও শঙ্কর বড়ালের সঞ্চালনায় করেন প্রধান আলোচকের বক্তব্য রাখেন সুনামগঞ্জ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের উপদেষ্টা অ্যাডভোকেট স্বপন কুমার দাশ রায়। প্রধান অতিথির বক্তব্য রাখেন হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের কেন্দ্রীয় কমিটির সহ সম্পাদক অ্যাডভোকেট মলয় চক্রবর্তী। প্রধান বক্তার বক্তব্য রাখেন সুনামগঞ্জ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট বিশ্বজিৎ চক্রবর্তী, বিশেষ অতিথির বক্তব্য রাখেন সুনামগঞ্জ জগন্নাথ মন্দিরের সাধারণ সম্পাদক বিজয় তালুকদার বিজু, সুনামগঞ্জ সোনালী সকালের সভাপতি অরুন চন্দ্র দে, সোনালী ব্যাংক ম্যানেজার অনুপ চক্রবর্তী, পূজা উদযাপন পরিষদ উপজেলা শাখার সাধারণ সম্পাদক ও প্রেসক্লাব সভাপতি স্বপন কুমার বর্মন, উপজেলা হিন্দু বৌদ্ধ্য খ্রিস্টান ঐক্য পরিষদের উপদেষ্টা চিত্ত রঞ্জন গোস্বামী।

  • [১]