- সুনামগঞ্জের খবর » আঁধারচেরা আলোর ঝলক - https://archive.sunamganjerkhobor.com -

বিশ্বম্ভরপুরে হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদের সম্মেলন

বিশ্বম্ভরপুর প্রতিনিধি
বিশ্বম্ভরপুরে বাংলাদেশ হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদের ত্রি-বার্ষিক উপজেলা সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। সম্মেলনে কালিকুমার দাশ কে সভাপতি ও শংকর বড়াল কে সাধারণ সম্পাদক করে ৭১ সদস্য উপজেলা কমিটি গঠন করা হয়।
শুক্রবার উপজেলার লালারগাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয়ে আহবায়ক কমিটির আহবায়ক কালীকুমার দাশের সভাপতিত্বে ও সদস্য উচ্ছ্বাস দাশের সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন সুনামগঞ্জ জেলা হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদের সভাপতি দীপক চন্দ্র ঘোষ।
উদ্বোদক ছিলেন কেন্দ্রীয় কমিটির সদস্য মলয় চক্রবর্তী রাজু। প্রধান বক্তার বক্তব্য রাখেন জেলা হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক বিশ্বজিৎ চক্রবর্তী।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন সুনামগঞ্জ জন্মাষ্টমী উদযাপন পরিষদের সভাপতি অ্যাড. গৌরাঙ্গপদ দাশ, পূজা উদযাপন পরিষদ জেলা কমিটির সহ-সভাপতি কলি তালুকদার, বিশ্বম্ভরপুর উপজেলা শাখা পূজা উদযাপন পরিষদের সভাপতি জীবন কৃষ্ণ দাশ, সাধারণ সম্পাদক ও প্রেসক্লাব সভাপতি স্বপন কুমার বর্মন, সুনামগঞ্জ হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদের সদর উপজেলার সাধারণ সম্পাদক প্রমথ চক্রবর্তী, পলাশ দুর্গা মন্দিরের সভাপতি মনমোহন দাশ, উপজেলা ঐক্য পরিষদের হরলাল হাজং, নিকিলেশ দেবনাথ।
এরপর সর্বসম্মতিক্রমে কালী কুমার দাশ কে সভাপতি ও শংকর বড়াল কে সাধারণ সম্পাদক করে ৭১ সদস্য বিশিষ্ট উপজেলা হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদের কমিটি গঠন করা হয়।
এছাড়া একই স্থানে উপজেলা শাখা হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য মহিলা পরিষদের আহবায়ক কমিটি গঠন করা হয়। প্রতিমা রানী দেবী কে আহবায়ক ও শিবানী সাহা, শিখা রানী তালুকদার ও জোনাকী তালুকদার কে যুগ্ম আহবায়ক করে ১১ সদস্য বিশিষ্ট মহিলা পরিষদের আহবায়ক কমিটি গঠন করা হয়।

  • [১]