- সুনামগঞ্জের খবর » আঁধারচেরা আলোর ঝলক - https://archive.sunamganjerkhobor.com -

বিশ্বম্ভরপুরে হেযবুত তওহীদের সন্ত্রাস-জঙ্গিবাদ বিরোধী র‌্যালি

বিশ্বম্ভরপুর উপজেলায় হেযবুত তওহীদের উদ্যোগে সন্ত্রাস ও জঙ্গিবাদের বিরুদ্ধে র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার বিশ্বম্ভরপুর উপজেলার হেযবুত তওহীদের দায়িত্বশীল মো. কামাল হোসেনের নেতৃত্বে র‌্যালিতে স্থানীয় আ.লীগ, জাতীয় পার্টি ও বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। র‌্যালিতে উপস্থিত ছিলেন বিশ্বম্ভরপুর ফতেপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান শাহ সামসুজ্জামান, উপজেলা আ.লীগের সাবেক সিনিয়র    
সহ-সভাপতি ও পলাশ ইউনিয়নের বর্তমান চেয়ারম্যান আ. কাইয়ুম মাস্টার, উপজেলা আ.লীগের সাধারণ সম্পাদক দিলিপ কুমার বর্মন, উপজেলা ওলামালীগের সভাপতি মাও. ফজলুর রহমান, জাতীয় পার্টির নেতা হাবিবুর রহমান সিদ্দিকী, সাবেক উপজেলা যুবলীগের আহবায়ক নুরুল আলম সিদ্দিকী, উপজেলা আ.লীগের সিনিয়র যুগ্ম আহবায়ক খালেদ মাহমুদ তালূকদার, উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক কামরুজ্জামান কামরুল, উপজেলা সৈনিকলীগের সভাপতি সেলিম আহমেদ মিঠু উপজেলা হেযবুদ তওহীদের বিভিন্ন ইউনিয়নের দায়িত্বশীল জাকির হোসেন জলিলপুর, ডা. হাসান আলী ললিয়ারপুর, জাহের মিয়া মুতুরকান্দি, সুলেমান তালের, হেযবুত তওহীদের বিভাগীয় আমির মো. মোফাজ্জল হোসাইন সর্দার, সুনামগঞ্জ জেলা আমির মো. তানভীর আলম, মো. আহমদ রোমান সরকার, হাফেজ মো. সেলিম আহমদ, মো. আরমান আলী, মো. খুর্শিদ আলম, তানজিনা বেগম, সোহেনা আক্তার, আয়েশা ইসলাম প্রমুখ।
আলোচনা অনুষ্ঠানে বক্তারা বলেন,‘জঙ্গিবাদ একটি বৈশ্বিক সমস্যা। এই সমস্যাটি নিয়ে হেযবুত তওহীদ বিগত কয়েক বছর যাবৎ জনসচেতনতায় নিরলসভাবে কাজ করে যাচ্ছে। এই দেশ আমাদের জন্মভূমি, কোন অযুহাতে এই দেশে জঙ্গিবাদ চলতে দেওয়া যাবে না। জঙ্গিবাদ ইসলামের সৃষ্টি নয় বরং ইসলামকে ধ্বংস করার জন্য সুগভীর ষড়যন্ত্রের মাধ্যমে জঙ্গিবাদের উত্থান ঘটানো হয়েছে। ইসলামের সাথে এই জঙ্গিবাদের কোন সম্পর্ক নেই।’

  • [১]