বিশ্বম্ভরপুর প্রতিনিধি
বিশ্বম্ভরপুর উপজেলার শক্তিয়ারখলা বাজারে বৃহস্পতিবার ২টি খাবার হোটেলে ভেজাল ও অস্বাস্থ্যকর পরিবেশে খাবার তৈরি, পণ্য উৎপাদন, বিক্রি এবং মূল্য তালিকা না থাকার অভিযোগে জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলা নির্বাহী অফিসার তানিয়া সুলতানা।
ভ্রাম্যমাণ আদালত শক্তিয়ারখলা বাজারের হোটেল মালিক নির্মল সেনকে ১ হাজার টাকা, হিরন্যবালা রেস্টুরেন্টের মালিক সুবিদ দেবনাথকে ১ হাজার টাকা জরিমানা করেন। এদিকে শক্তিয়ারখলা বাজারে হোটেল-রেস্টুরেন্টে অভিযানকালে বাজারের অন্যান্য সকল দোকানপাট বন্ধ করে ব্যবসায়ীরা সটকে পড়েন।
অভিযানে উপজেলা স্যানেটারি ইন্সপেক্টর আমজাদ হোসেন, ভ্যাট সহকারী আলাল উদ্দিন প্রমুখ।