- সুনামগঞ্জের খবর » আঁধারচেরা আলোর ঝলক - https://archive.sunamganjerkhobor.com -

বিশ্বম্ভরপুরে ৮ জনের মনোনয়ন বাতিল

বিশ্বম্ভরপুর প্রতিনিধি
বিশ্বম্ভরপুর উপজেলার ইউনিয়ন পরিষদ নির্বাচনে প্রার্থীদের তথ্য উপাত্ত যাচাই-বাছাইকালে চেয়ারম্যান পদে ১ জন, সংরক্ষিত মহিলা পদে ২ জন ও সাধারণ সদস্য পদে ৫ জন মোট ৮ জন প্রার্থীতা সাময়িকভাবে বাতিল হয়েছে।
উপজেলা নির্বাচন অফিসার বেলাল হোসেন জানান, বাদাঘাট (দ.) ইউনিয়নের খেলাফত মজলিশের চেয়ারম্যান পদ প্রার্থী মাও. আমীন উদ্দিন ভ্ইুয়া, সংরক্ষিত মহিলা আসনে বাদাঘাট (দ.) ইউনিয়নের১ জন ও ফতেপুর ইউনিয়নে ১ জন, সাধারণ সদস্য পদে ফতেপুর ইউনিয়নে ৪ জন ও বাদাঘাট (দ.) ইউনিয়নে
১ জন প্রার্থীর মনোনয়ন সাময়িকভাবে বাতিল হয়ছে। বাতিলকৃতদের সংশোধনের জন্য আপীল করতে তিন দিন সময় দেওয়া হয়েছে।

  • [১]