সালেহ আহমদ, বিশ্বম্ভরপুর
জাকির হোসেন রাজুকে সভাপতি, মিজানুর রহমানকে সাধারণ সম্পাদক এবং নুরুল ইসলামকে সাংগঠনিক সম্পাদক করে ৯ সদস্য বিশিষ্ট বিশ্বম্ভরপুর অনলাইন প্রেসক্লাবের কমিটি গঠন করা হয়েছে। শুক্রবার সকাল ১০ টায় বিশ্বম্ভরপুর প্রেসক্লাবে প্রেসক্লাব সভাপতি স্বপন কুমার বর্মনের সভাপতিত্বে ও মিজানুর রহমান মিজানের সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন প্রেসক্লাব সাধারণ সম্পাদক সালেহ আহমদ, আমাদের সুনামগঞ্জ.কম
এর উপদেষ্টা ও দোয়ারাবাজার উপজেলার সোনাপুর মডেল উচ্চ বিদ্যালয়ের ইংরেজী শিক্ষক এমদাদুল হক মিলন, জি নিউজ বিডি ২৪ ডটকম এর সংবাদদাতা সৈয়দ আহম্মদ, দৈনিক হিজল করচ’র সংবাদদাতা নুরুল ইসলাম, দৈনিক সুনামগঞ্জ প্রতিদিনের স্টাফ রিপোর্টার কাউছার আলম, দৈনিক সুনামগঞ্জের সময়’র বিশেষ প্রতিনিধি সফিউল আলম প্রমুখ।
এছাড়াও সভায় সর্বসম্মতিক্রমে ৭ সদস্য বিশিষ্ট বিশ্বম্ভরপুর অনলাইন প্রেসক্লাবের উপদেষ্টা কমিটি গঠন করা হয়।