- সুনামগঞ্জের খবর » আঁধারচেরা আলোর ঝলক - https://archive.sunamganjerkhobor.com -

বিশ্বম্ভরপুর ইউসিসিএ’র নতুন ম্যানেজিং কমিটি চেয়ারম্যান রফিকুল

স্টাফ রিপোর্টার
বিআরডিবি’র আওতাভুক্ত বিশ্বম্ভরপুর ইউসিসিএ লিঃ এর নবনির্বাচিত ম্যানেজিং কমিটি দায়িত্বভার গ্রহণ করেছে। বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত ম্যানেজিং কমিটির চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন মুক্তিখলা মধ্যপাড়া কেএসএস’র ম্যানেজার রফিকুল বারী চৌধুরী। ভাইস চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন বাগগাঁও দক্ষিণপাড়া কেএসএস’র সভাপতি মো. নজরুল ইসলাম। এছাড়া সদস্য পদে নির্বাচিত হয়েছেন পুকুরপাড় কেএসএস’র মো. শহীদুল্লাহ, কৃষ্ণনগর উত্তরপাড়া কেএসএস’র লুৎফর রহমান, মনিপুরিয়াহাটি কেএসএস’র আব্দুল বারী ও মল্লিকপুর মধ্যপাড়া এমবিএসএস’র বেগম রহিমা খাতুন। উপজেলা পল্লী উন্নয়ন অফিসার সৌরভ ভূষণ দেব জানান, কোনো পদে একাধিক প্রতিদ্বন্দ্বী না থাকায় নির্বাচন কমিটি কর্তৃক উপর্যুক্ত সমবায়ীদের বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত ঘোষণা করায় ১৯ এপ্রিল তারিখে অনুষ্ঠিত বিশেষ সাধারণ সভায় উক্ত কমিটিকে অনুমোদন প্রদান করা হয়েছে। নির্বাচন কমিটির সভাপতি হিসাবে দায়িত্ব পালন করেন উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা ইকবাল হোসেন ভূইয়া। নবনির্বাচিত চেয়ারম্যান রফিকুল বারী চৌধুরী তার দায়িত্ব পালনে সমবায়ীদের সহযোগিতা কামনা করেছেন।

  • [১]