- সুনামগঞ্জের খবর » আঁধারচেরা আলোর ঝলক - https://archive.sunamganjerkhobor.com -

বিশ্বম্ভরপুর ইউসিসিএ লি: এর বার্ষিক সাধারণ সভা

স্টাফ রিপোর্টার
বিআরডিবিভুক্ত বিশ্বম্ভরপুর ইউসিসিএ লি: এর ৩২তম বার্ষিক সাধারণ সভা বুধবার অনুষ্ঠিত হয়েছে। বিশ্বম্ভরপুর উপজেলা পরিষদে আয়োজিত এই বার্ষিক সাধারণ সভায় সভাপতিত্ব করেন বিশ্বম্ভরপুর ইউসিসিএ লি: এর সভাপতি মো: অলি মিয়া। উপজেলা পল্লী উন্নয়ন অফিসার সৌরভ ভূষণ দেব ইউসিসিএ’র বার্ষিক প্রতিবেদন, আয়-ব্যয় বিবরণী, বাৎসরিক পরিকল্পনা, অডিটনোট ও বাজেট উপস্থাপন করেন। এছাড়া তিনি ইউসিসিএ’র দীর্ঘদিনের খেলাপী ঋণ আদায়ে কার্যকর উদ্যোগ গ্রহণের জন্য সাধারণ সভায় উপস্থিত সমবায়ীদের প্রতি আহ্বান জানান। বার্ষিক সাধারণ সভায় আলোচ্যসূচি মোতাবেক বিগত বছরের আয়-ব্যয় হিসাব ও ২০১৯-২০ অর্থ বছরের বাজেট অনুমোদন করা হয়। সভায় কেন্দ্রীয় সমিতির অডিটনোট গ্রহণ করা হয়। এছাড়া খেলাপী ঋণ আদায়সহ প্রতিষ্ঠানের গতিশীলতা ফিরিয়ে আনতে আরও কতিপয় গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণ করা হয়। সাধারণ সভায় বিশ্বম্ভরপুর উপজেলার বিআরডিবি’র আওতাধীন ইউসিসিএভুক্ত প্রাথমিক সমবায় সমিতির প্রতিনিধিবৃন্দ উপস্থিত ছিলেন।

  • [১]