- সুনামগঞ্জের খবর » আঁধারচেরা আলোর ঝলক - https://archive.sunamganjerkhobor.com -

বিশ্বম্ভরপুর উপজেলার ৫ ইউনিয়নে আ.লীগের কমিটি গঠন

বিশ্বম্ভরপুর উপজেলার ৫ ইউনিয়নে আওয়ামী লীগের কমিটি গঠন করা হয়েছে। উপজেলা আওয়ামী লীগের সভাপতি বেনজির আহমদ মানিক ও সাবেক সাধারণ সম্পাদক দিলীপ কুমার বর্মণ স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এই তথ্য নিশ্চিত করা হয়েছে।
পলাশ ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি হয়েছেন ছয়ফুল আমীন এবং সাধারণ সম্পাদক হেলিম শেখ।
ধনপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি হযরত মো. আলী কালাচাঁন ও সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম উকিল মিয়া।
বাদাঘাট দক্ষিণ ইউনিয়ন সভাপতি আব্দুল আউয়াল ও সাধারণ সম্পাদক আশরাফুল আলম নবাব।
সলুকাবাদ ইউনিয়নে সভাপতি মো. ফজলুল হক, সাধারণ সম্পাদক এখলাছুর রহমান।
ফতেপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি হয়েছেন মো. আব্দুল হক ও সাধারণ সম্পাদক হয়েছেন প্রসূন কান্তি দাস (প্রণয়)।
প্রেস বিজ্ঞপ্তি

  • [১]