স্টাফ রিপোর্টার
বেনজির আহমদ মানিককে সভাপতি, দিলীপ কুমার বর্মনকে সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান সুলেমান তালুকদারকে সাংগঠনিক সম্পাদক করে ৬৭ সদস্য বিশিষ্ট উপজেলা আওয়ামী লীগের পূর্ণাঙ্গ কমিটি প্রকাশ করা হয়েছে।
তিন মাস আগে উপজেলা আওয়ামী লীগের পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন করা হলেও রহস্যজনক কারণে কমিটির তালিকা গণমাধ্যমে প্রকাশিত হয়নি বা কমিটির সদস্যরা জানতে পারেন নি। তবে উপজেলা আওয়ামী লীগের সভাপতি বেনজির আহমদ মানিক জানিয়েছেন কমিটিতে যারা আছেন তারা সবাই জানেন।
সম্প্রতি বিশ্বম্ভরপুর উপজেলা আওয়ামী লীগের দায়িত্বশীল একজন দৈনিক সুনামগঞ্জের খবরকে সাবেক জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি মতিউর রহমান ও সাবেক ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক নূরুল হুদা মুকুট স্বাক্ষরিত ৬৭ সদস্য বিশিষ্ট উপজেলা কমিটির তালিকা হস্তান্তর করেন।
জেলা আওয়ামী লীগের সাবেক ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক নূরুল হুদা মুকুট বৃহস্পতিবার দুপুরে দৈনিক সুনামগঞ্জের খবরের কাছে জেলা আওয়ামী লীগের সম্মেলনের আগে বিশ্বম্ভরপুর উপজেলা আওয়ামী লীগের কমিটি অনুমোদন দেয়ার বিষয়টি স্বীকার করেছেন।
একই সাথে বিশ্বম্ভরপুর উপজেলা আওয়ামী লীগের সভাপতি বেনজির আহমদ মানিকও সম্মেলনের পরে পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন দেয়া হয়েছে বলে স্বীকার করেন।
উপজেলা আওয়ামী লীগের পূর্ণাঙ্গ কমিটির অন্যান্য নেতৃবৃন্দরা হলেন, সহ- সভাপতি আ. কাইয়ুম মাষ্টার, জিল্লুর রহমান, আ. নুর, সোলেমান মিয়া, আ. হাই খোকন, সামছুজ্জামান ও মরম আলী, যুগ্ম সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম তালুকদার, মোবারক আলী ও মমিনুল ইসলাম মানিক, আইন বিষয়ক সম্পাদক অ্যাড. জাহাঙ্গীর আলম, কৃষি ও সমবায় বিষয়ক সম্পাদক আসক আলী, তথ্য ও গবেষণা সম্পাদক সাজ্জাদুর রহমান সাজু, ত্রাণ ও সমাজ কল্যাণ সম্পাদক হেলাল উদ্দিন দুলাল, দপ্তর বিষয়ক সম্পাদক নিজাম উদ্দিন, ধর্ম বিষয়ক সম্পাদক নবী হোসেন, প্রচার ও প্রকাশনা সম্পাদক তৈয়বুর রহমান, বন ও পরিবেশ সম্পাদক আখলাকুল হক শিউল, বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক খুরশেদ আলম, মহিলা বিষয়ক সম্পাদক মাহফুজা আক্তার রীনা, মুক্তিযুদ্ধ বিষয়ক সম্পাদক আফতাব উদ্দিন, যুব ক্রীড়া বিষয়ক সম্পাদক অলিমান তালুকদার, শিক্ষা ও মানব সম্পদ বিষয়ক সম্পাদক অধ্যাপক নজরুল ইসলাম, শ্রম বিষয়ক সম্পাদক ফয়জুল ইসলাম, সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক গৌরাঙ্গ দেবনাথ, স্বাস্থ্য ও জনসংখ্যা বিষয়ক সম্পাদক আব্দুল হাসিম, সাংগঠনিক সম্পাদক সুলেমান তালুকদার, রাজেশ তালুকদার ও আব্দুল গনী, সহ-দপ্তর বিষয়ক সম্পাদক রাধা কান্ত দাশ, সহ- প্রচার ও প্রকাশনা বিষয়ক সম্পাদক ফুলমিয়া, কোষাধ্যক্ষ ফজলুর রহমান বাদল। কমিটির সদস্যরা হলেন, শাহ্ শামছুজ্জামান, রফিকুল ইসলাম নান্সু, মিজানুর রহমান, আলফাজ উদ্দিন, আব্দুল হক, বিল্লাল মিয়া, আব্দুল আজিজ, শামসুল আলম সিদ্দিকী, শাহ মোস্তাক আহমদ, আব্দুল হেকিম, দিপংকর বর্মন, প্রদীপ পাল, আবুল কালাম আজাদ, রুকন মিয়া, আ. হান্নান, খালেদ মাহমুদ, নিখিল সুত্র ধর, কালী কুমার দাস, জাহাঙ্গীর আলম, ডা. কায়েস, নুরুল ইসলাম, মুর্শেদ মিয়া, হুমায়ুন কবির মৃধা, গিয়াস উদ্দিন, অশ্বিনী বর্মন, জবা রানী দেবনাথ, জাহেরা বেগম, জমসেদ আলী, এস. এম নুরুল ইসলাম চৌধুরী, ইউপি সদস্য সাইদুর রহমান, ব্রজলাল দেবনাথ, ইউপি সদস্য হাসেন আলী ও মুজিবুর রহমান।
উল্লেখ্য যে, গেল বছরের ২৩ নভেম্বর বিশ্বম্ভরপুর উপজেলা আওয়ামী লীগের সম্মেলন অনুষ্ঠিত হয়। সম্মেলন শেষে সাবেক জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি মতিউর রহমান ও সাবেক ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক নূরুল হুদা মুকুট উপজেলা কমিটির সভাপতি পদে বেনজির আহমদ মানিক ও সাধারণ সম্পাদক পদে দিলীপ কুমার বর্মণের নাম ঘোষণা করেন। তবে সেদিন সভাপতি ও সম্পাদককের নাম ছাড়া আর কারো নাম ঘোষণা করা হয়নি।