- সুনামগঞ্জের খবর » আঁধারচেরা আলোর ঝলক - https://archive.sunamganjerkhobor.com -

বিশ্বম্ভরপুর উপজেলা যুবলীগের আহবায়ক কমিটির প্রথম সভা

বিশ্বম্ভরপুর প্রতিনিধি
বিশ্বম্ভরপুর উপজেলা যুবলীগের আহবায়ক কমিটির প্রথম কার্যকরী সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার বিকালে উপজেলা যুব লীগের আহবায়ক জিয়াউল হক তুহিনের সভাপতিত্ব ও সিনিয়র সদস্য তানবির আহমেদের সঞ্চালনায় বক্তব্য রাখেন যুগ্ম আহবায়ক খালেদ মাহমুদ তালুকদার, হুমায়ুন কবির বাবলু, সোহেল আহমদ, উপজেলা আ. লীগ নেতা তৈয়বুর রহমান, সদস্য জামাল উদ্দিন, ইকবাল হোসেন, হুমায়ুন আহমদ, বাহা উদ্দিন, খোকন, নবী হোসেন, উৎফল তালুকদার, নজরুল ইসলাম কালা প্রমুখ।
সভায় বক্তাগণ দিগেন্দ্র বর্মন ডিগ্রি কলেজ ও বিশ্বম্ভরপুর মডেল উচ্চ বিদ্যালয়কে জাতীয়করণের অনুমোদন করায় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ধন্যবাদ ও আন্তরিক অভিনন্দন জানান। জঙ্গিবাদের বিরুদ্ধে দলীয় নেতাকর্মী সহ সর্বস্তরের লোকদের সোচ্চার হওয়ায় আহবান জানানো হয়।      

  • [১]