- সুনামগঞ্জের খবর » আঁধারচেরা আলোর ঝলক - https://archive.sunamganjerkhobor.com -

বিশ্বম্ভরপুর ওপেন হাউজ ডে

বিশ্বম্ভরপুর প্রতিনিধি
বিশ্বম্ভরপুর থানা পুলিশের আয়োজনে বৃহস্পতিবার উপজেলার সার্বিক আইন শৃংখলা বিষয় নিয়ে এক ওপেন হাউজ ডে অনুষ্ঠিত হয়েছে। থানার অফিসার ইনচার্জ মোল্লা মো. মনির হোসেনের সভাপতিত্বে ও ওসি (তদন্ত) নবগোপাল দাশের পরিচালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন সুনামগঞ্জের সিনিয়র সহকারি পুলিশ সুপার কানন কুমার দেবনাথ।
উপজেলার সার্বিক আইনশৃংখলা বিষয় নিয়ে আরো বক্তব্য রাখেন উপজেলা আ.লীগের সভাপতি বেনজির আহমদ   
 মানিক, বাদাঘাট (দ.) ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান এরশাদ মিয়া, প্রেসক্লাব সভাপতি স্বপন কুমার বর্মন, জাতীয় যুবসংহতি উপজেলা সভাপতি মহিম উদ্দিন মহিম প্রমুখ। ওপেন হাউজ ডে অনুষ্ঠানে এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ, জনপ্রতিনিধি, গণমাধ্যমকর্মী, পুলিশ বাহিনীর প্রতিনিধিসহ বিভিন্ন স্তরের লোকজন উপস্থিত ছিলেন।

  • [১]