- সুনামগঞ্জের খবর » আঁধারচেরা আলোর ঝলক - https://archive.sunamganjerkhobor.com -

বিশ্বম্ভরপুর ও জামালগঞ্জে শিক্ষা সপ্তাহ পালিত

সু.খবর রিপোর্ট
বিশ্বম্ভরপুর উপজেলা প্রশাসন ও মাধ্যমিক শিক্ষা অফিসের আয়োজনে জাতীয় শিক্ষা সপ্তাহ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার উপজেলা গণমিলনায়তনে ছাত্র-ছাত্রীদের মধ্যে সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. জসিম উদ্দিন, প্রধান অথিতি ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান  হারুনুর রশিদ, আরো উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. তালুত, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা ছরুয়ার আলম, উপজেলা সহকারী শিক্ষা কর্মকর্তা মাহমুদুল হাসান প্রমুখ।
সাংস্কৃতিক প্রতিযোগিতায় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্র-ছাত্রীরা অংশগ্রহণ করে। উপজেলা পর্যায়ে অংশগ্রহণকারী বিজয়ীরা পরবর্তিতে জেলা পযায়ে প্রতিযোগিতায় অংশগ্রহণ করবে।
এদিকে বৃহস্পতিবার সকালে উপজেলা মাধ্যমিক শিক্ষা বিভাগের আয়োজনে অডিটরিয়াম হলে সভায় সভাপতিত্ব করেন মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা লুৎফুল্লাহিল শাফি।
জামালগঞ্জ মডেল উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক সাইফুল ইসলামের সঞ্চালনায় সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা টিটন খীসা। অনুষ্ঠানে বক্তব্য রাখেন একাডেমিক সুপারভাইজার আব্দুল মুকিত, প্রভাষক মুজিবুর রহমান,সংস্কৃতিককর্মী জামিল আহমদ জুয়েল প্রমুখ। শিক্ষা সপ্তাহ উপলক্ষে দিনব্যাপী বিভিন্ন বিষয়ে প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।

  • [১]