- সুনামগঞ্জের খবর » আঁধারচেরা আলোর ঝলক - https://archive.sunamganjerkhobor.com -

বিশ্বম্ভরপুর গ্রামীণ ব্যাংকের বৃত্তি প্রদান

বিশ্বম্ভরপুর প্রতিনিধি
বিশ্বম্ভরপুরে গ্রামীণ ব্যাংক পলাশ শাখার উদ্যোগে হতদরিদ্র সদস্যদের মেধাবী ছাত্র ছাত্রীদের মধ্যে বৃত্তি প্রদান করা হয়েছে। মঙ্গলবার সকালে উপজেলার নতুন পাড়াস্থ গ্রামীণ ব্যাংক পলাশ শাখায় শাখা ব্যবস্থাপক অসীম কুমার তালুকদারের তত্ত্বাবধানে মোট ১২জন মেধাবী শিক্ষার্থীর মাঝে ১ বছর মেয়াদী মাসিক হারে বিভিন্ন ক্যাটাগরীতে বৃত্তির টাকা প্রদান করা হয়। বৃত্তি প্রদান অনুষ্ঠানে প্রেসক্লাব সভাপতি স্বপন কুমার বর্মনসহ ব্যাংক শাখার কর্মচারী ও সদস্যগণ উপস্থিত ছিলেন।

  • [১]