বিশ্বম্বরপুর প্রতিনিধি
মাসিক সমন্বয় সভায় নতুন বিশ^ম্ভরপুর উপজেলা পরিষদ ভবন নির্মানের স্থান নির্ধারণ করা হয়েছে। উপজেলা প্রেসক্লাব ও অফিসার্স ভবনের সামনে নতুন উপজেলা পরিষদ ভবন নির্মাণের স্থান সর্বসম্মতিক্রমে গৃহিত হয়।
সোমবার দুপুরে সভার প্রধান অতিথির বক্তব্যে সুনামগঞ্জ ৪ আসনের সংসদ সদস্য ও বিরোধী দলীয় হুইপ অ্যাডভোকেট পীর ফজলুর রহমান মিসবাহ বলেন, নতুন উপজেলা পরিষদ ভবন নির্মিত হলে এই অঞ্চলের মানুষ সহজে সেবা পাবেন।
তিনি বলেন, সকলের সহযোগীতায় বোর ফসল রক্ষা বাধেঁর কাজ দ্রুত সম্পন্ন করা হবে। এছাড়া চালবন্দ থেকে সুনামগঞ্জ পযর্ন্ত ভাঙ্গা সড়ক সহ উপজেলার বিভিন্ন সড়কগুলো দ্রুত মেরামতের জন্য সংশ্লিষ্ট উর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করেছি।
সভায় স্বাগত বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান মো. সফর উদ্দিন।
উপজেলা নির্বাহী অফিসার মো. সাদি উর রহিম জাদিদ’র সঞ্চালনা সভায় উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যানদ্বয়, ইউপি চেয়ারম্যানগন সহ উপজেলা সমন্বয় কমিটির সকল সদস্যবৃন্দ এবং জাতীয়পার্টি, আওয়ালী লীগ নেতৃবৃন্দ, গণমাধ্যম প্রতিনিধি ও সুশীল সমাজের প্রতিনিধিগল উপস্থিত ছিলেন।
সমন্বয় সভার পর দুর্যোগ ও ত্রাণ মন্ত্রণালয়ের বরাদ্দকৃত কম্বল শীতার্তদের মাঝে বিতরণ করেন সংসদ সদস্য অ্যাডভোকেট পীর ফজলুর রহমান মিসবাহ।