বিশ্বম্ভরপুর প্রতিনিধি
বিশ্বম্ভরপুর প্রেসক্লাবের মাধ্যমে উপজেলার বিভিন্ন ইউনিয়নের শীতার্তদের মাঝে শীতবস্ত্র (কম্বল) বিতরণ করা হয়েছে।
বৃহষ্পতিবার সকালে উপজেলা প্রেসক্লাব মিলনায়তনে উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে আগত শীতার্তদের মাঝে কম্বল বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রেসক্লাব সভাপতি স্বপন কুমার বর্মন, সাধারণ সম্পাদক সালেহ আহমদ, সাংগঠনিক সম্পাদক চিত্তরঞ্জন গোস্বামী, সদস্য নুরুল ইসলাম, সদস্য ধীরেন্দ্র দেবনাথ, পিআইও অফিসের প্রতিনিধি আব্দুল মমিন।
শীতার্তরা কম্বল পেয়ে উপজেলা নির্বাহি অফিসার মো. সাদি উর রহিম জাদীদ ও প্রেসক্লাবকে ধন্যবাদ জানান।