- সুনামগঞ্জের খবর » আঁধারচেরা আলোর ঝলক - https://archive.sunamganjerkhobor.com -

বিশ্বম্ভরপুর বিএনপির দুই গ্রুপের মিছিল-সমাবেশ

বিশ্বম্ভরপুর প্রতিনিধি
বিএনপির কেন্দ্রীয় কাউন্সিল সফল করার লক্ষে বিশ্বম্ভরপুর উপজেলা বিএনপির দুই গ্রুপ পৃথকভাবে মিছিল ও সমাবেশ করেছে। বুধবার উপজেলা বিএনপি ও অঙ্গ সংঘঠনের উদ্বোগে মিছিলটি উপজেলা সদরের সড়ক প্রদক্ষিণ করে অস্থায়ী কার্যালয় সামনে সমাবেশে মিলিত হয়। উপজেলা বিএনপির আহবায়ক ও উপজেলা পরিষদ চেয়ারম্যান মোহাম্মদ হারুনুর রশিদের সভাপতিত্বে বক্তব্য রাখেন, আহবায়ক কমিটির সদস্য আব্দুল কদ্দুস, মিজানুর রহমান, বিএনপির নেতা জাফর আহমদ, আব্দুল বাসিত, সফিকুল ইসলাম, কবির আহমেদ, ইকবাল আহমেদ, হালিম মিয়া, যুবদল নেতা আলী আকবর প্রমুখ।
এদিকে বিকালে পৃথক মিছিল সমাবেশ করেছেন উপজেলা আরেক অংশ। উপজেলা ছাত্র দলের সভাপতি নজরুল ইসলামের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন, উপজেলা যুবদলের যুগ্ম- আহবায়ক আশিকুর রহমান আশিক, উপজেলা বিএনপি নেতা আব্দুল সাত্তার, উপজেলা শ্রমিক দলের সাধারণ সম্পাদক আবুল কালাম, স্বেচ্ছাসেবক দলের সহ- সভাপতি আব্দল মালেক, উপজেলা ছাত্রদল নেতা রেজাউল হক, গোলাপ রায়হান সংগঠনের যুগ্ম আহবায়ক শফিকুল ইসলাম প্রমুখ।

  • [১]